Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল

তাসকিন ফিরলেন আছেন লিটনও

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাসকিন ফিরলেন আছেন লিটনও

সংগৃহীত

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য শুক্রবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকা ডান-হাতি পেসার তাসকিন আহমেদ দলে ফিরেছেন। চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে না পারা অভিজ্ঞ কিপার-ব্যাটার লিটন দাসও রয়েছেন প্রথম টেস্টের দলে। আর না খেলেই আফগানদের বিপক্ষে সবশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদ।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচই জেতা জরুরি বাংলাদেশের জন্য। প্রথম টেস্টের জন্য তাই সম্ভাব্য সেরা দলই বেছে নেওয়া হয়েছে। পুনর্বাসনের মধ্যে নতুন করে চোট পাওয়ায় এই টেস্টেও নেই পেসার নাহিদ রানা। গত মে মাসে মিরপুরে সবশেষ টেস্টে নাহিদের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। এবার নাহিদের অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ তাসকিন ও দারুণ ছন্দে থাকা হাসান মাহমুদ। তাদের সঙ্গী শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন নাঈম হাসান।

লিটন দাসের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকায় দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে দলে টিকে গেছেন জাকের আলী। লিটনের অনুপস্থিতিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের আগে বিদায় নেয় বাংলাদেশ। সাদা বলের হতাশা পেছনে ফেলে লাল বলে দারুণ পথচলা ধরে রাখতে উন্মুখ টাইগাররা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, একাদশে থাকার সম্ভাবনা না থাকায় টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে সৌম্য ও খালেদকে, যাতে তারা জাতীয় লিগে খেলতে পারেন। দল নিয়ে বাশারের সংযোজন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। লিটনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তার খেলার ব্যাপারে আমরা আশাবাদী। ভালো করার বিশ্বাস থেকে ছেলেদের ওপর আস্থা রেখেছি আমরা।’

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তানজিদ হাসান, সাদমান ইসলাম মুমিনুল হক, মুশফিকুর রহিম লিটন দাস (উইকেট কিপার) তাওহিদ হৃদয়, জাকের আলী মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম নাঈম হাসান, হাসান মাহমুদ তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল তাসকিন ফিরলেন আছেন লিটনও

তাসকিন ফিরলেন আছেন লিটনও

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রথম টেস্ট টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম