প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রস্তুতি ম্যাচে ফল গৌণ। ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়াটাই মুখ্য। মিরপুরে বুধবার প্রথম টেস্ট খেলতে নামার আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন বিসিবি একাদশের লেগ-স্পিনার মোহাম্মদ হোসাইন। দলে যার ডাক পাওয়াটাই ছিল চমক। তার ঘূর্ণিতে মাথা ঘুরে গেছে ক্যারিবীয়দের। অনূর্ধ্ব-১৯ দলের এই লেগ-স্পিনার যে চার উইকেট নিয়েছেন।
বিসিবি একাদশ সাত উইকেটে ৩৭১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর শুক্রবার দ্বিতীয়দিন ওয়েস্ট ইন্ডিজ ৩৩৬ রান করে ছয় উইকেট হারিয়ে। ওপেনার জন ক্যাম্পবেল (৭৮ বলে ৬৫ রান) এবং তার উদ্বোধনী জুটি ব্রেন্ডন কিং (৩৫ বলে ৪০) ব্যাটিং অনুশীলন করে নিলেন বেশ ভালোই। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলের বাবার মতোই ব্যাটিং করার অভ্যাস। ৩১ রান করতে খেলেছেন ৯০ বল। অধিনায়ক রোস্টন চেজ ৬৫ বলে ৪৬ রান করেন।
বিসিবি একাদশের মোহাম্মদ হোসাইন চার এবং অনিক দেব বর্মণ এক উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ প্রথম ইনিংস ৩৭১/৭ ডিক্লেয়ার (জিশান আলম ৮৬
কালাম সিদ্দিকী ১৩৫, জাকের আলী ৩০, চৌধুরী মো. রিজওয়ান ৫৯
শামীম হোসেন ৩৫*, জশুয়া বিশপ ২/৮৭, কাভেম হজ ২/৩৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩৩৬/৬ (জন ক্যাম্পবেল (রিটায়ার্ড হার্ট) ৬৫ ব্রেন্ডন কিং ৪০, তেজনারায়ণ চন্দরপল ৩১, আমির জাঙ্গু ৪৪, কেভিন উইকহ্যাম ৬৭*, রোস্টন চেজ ৪৬*। মো. হোসেন ৪/৫৫)। ফল : ম্যাচ ড্র।
