Logo
Logo
×

Advertisement

খেলা

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

Advertisement

ইমরানুর রহমান ও শিরিন আক্তারের মাথায়ই উঠল মুকুট। দুজনই ধরে রাখলেন দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব। আরাফাত রহমান কোকো জাতীয় সামার অ্যাথলেটিক্সের প্রথমদিন তারা এই কৃতিত্ব অর্জন করেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাষ্ট্রপতি অ্যাথলেটিক্সের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, ‘অ্যাথলেটিক্স হচ্ছে সব ক্রীড়ার জননী।’ তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী হতে শেখায়।’ এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পুরুষদের ১০০ মিটারে ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে লন্ডন প্রবাসী ইমরানুর স্বর্ণপদক জেতেন। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মোহাম্মদ ইসমাইল (১০.৬৭ সেকেন্ড) ও তারেক রহমান (১০.৭৩ সেকেন্ড)। নারীদের ১০০ মিটারে শিরিন দৌড় শেষ করতে সময় নেন ১২.০৮ সেকেন্ড। শরীফা খাতুন (১২.২৩) দ্বিতীয় এবং সুমাইয়া দেওয়ান (১২.৩৩ সেকেন্ড) তৃতীয় হন। ২০২৫ সামার অ্যাথলেটিক্সে ০.৩ সেকেন্ডে পিছিয়ে শিরিন স্বর্ণ হারিয়েছিলেন সুমাইয়ার কাছে। এবারের জয় তার জন্য মধুর প্রতিশোধ। শিরিন এ নিয়ে ১৮তম বার দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন।

এদিকে প্রতিযোগিতার প্রথমদিনেই ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ফটোফিনিশ যন্ত্র কাজ করেনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিনই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল তাসকিন ফিরলেন আছেন লিটনও

তাসকিন ফিরলেন আছেন লিটনও

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রস্তুতি ম্যাচে চমক হোসাইন

প্রথম টেস্ট টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

টিকিট ছাড়াই খেলা দেখা যাবে মিরপুরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম