Logo
Logo
×

Advertisement

খেলা

বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন সময় পার করছেন বাবর আজম। চার ম্যাচে তার রান মাত্র ৬৬। স্ট্রাইক রেটও খুব বেশি নয়। এই কারণে তাকে ওপেনিং থেকে নামিয়ে মিডল অর্ডারে খেলানো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন-এর এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতি অনেক বেড়ে গেছে। এখন পাওয়ারপ্লেতে অনেক বেশি গতিতে রান তুলতে হয়।

ডু প্লেসি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সব মহান খেলোয়াড় তাদের ক্যারিয়ারের ভিন্ন সময়ে নিজেদের বদলান। বাবরের মতো একজনকে আমরা অনেক দিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে চিনি। আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত এগিয়ে গেছে এবং স্ট্রাইক রেটের দিকে চলে গেছে যে সে স্ট্রাইক রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে এবং বিশেষ করে পাওয়ারপ্লেতে তাকে দেখলে বোঝা যায়, খেলা এত দ্রুত এগিয়ে গেছে যে ১২০ স্ট্রাইক রেটে চলবে না। প্রথম ছয় ওভারকে পুরো কাজে লাগাতে এখন ১৬০-১৯০-২০০ প্লাস স্ট্রাইক রেট দরকার।’

তবে বাবরের গুরুত্ব এখনো আছে বলে মনে করেন ডু প্লেসি। বিশেষ করে ধীরগতির পিচে তার ভূমিকা বেশি কাজে আসে।

তিনি বলেন, ‘আমি মনে করি মাইক হেসনের মতো কেউ যা করার চেষ্টা করছেন তা হলো তাকে খেলার মধ্যে আনার সেরা উপায় খুঁজে বের করা এবং স্পিনিং পিচে মাঝের ওভারে তার মতো একজন সোনার মতো মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘পাটা উইকেটে এখন এ ধরনের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ নয়… তাই আমি বুঝতে পারি সে হয়তো ভেবেছে কীভাবে বাবর আজমের সেরাটা বের করা যায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম