Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ এএম

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার

Advertisement

হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে ঢালিউড তারকা রিয়াজের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। আত্মগোপনে থাকা এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রিয়াজের পরিবারের জানায়, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রিয়াজের স্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো খবর সত্য নয়। তিনি জীবিত আছেন এবং যেখানেই আছেন, ভালো আছেন।’

গত বছরের আগস্টে ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি নেই এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কারও সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।   

দীর্ঘদিন ধরে রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা আরও আলোচনার জন্ম দেয়।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রিয়াজ। টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এরপর থেকে নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম