Logo
Logo
×

Advertisement

ঢালিউড

আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান

জয়া আহসান। ফাইল ছবি

Advertisement

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

বুধবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ ভালোবাসা জানান। পোস্টে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে গভীরভাবে স্মরণ করেন অভিনেত্রী।

জয়া আহসান লিখেছেন, ১৯৭১ সালের এই দিনে এদেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।

তিনি লেখেন, এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।

অভিনেত্রী উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংস গণহত্যার মুখেও বাঙালি জাতি মাথানত করেনি, বরং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। এছাড়া জয়া আহসান তার লেখায় মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এছাড়া ফেসবুক পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন জয়। যা স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরে। তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না: জয়া আহসান

সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না: জয়া আহসান

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম