Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

Advertisement

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স যেন থমকে আছে। বয়স ৪৩ পেরিয়ে গেলেও চেহারায় তার নেই কোনো বয়সের ছাপ। যেন সময়ের সঙ্গে আরও তরুণী হয়ে উঠছেন তিনি। রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে এবার নীলে ডুব সাঁতার দিলেন এই অভিনেত্রী। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। এর পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। সব মিলিয়ে অভিনেত্রীর নতুন ছবিগুলো আবারও প্রমাণ করল— তার জন্য বয়স শুধু একটি সংখ্যামাত্র। যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে রূপের জাদু। 

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে, নীলের আবেশে তোলা চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে। ছবি প্রকাশের পর থেকেই তার সৌন্দর্য ও বয়স নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। 

অভিনেত্রীর আভিজাত্যের বাইরে রয়েছে নিজের মতো এক স্বতন্ত্র জগৎ। সেখানে তিনি বেশ সাধারণ ও প্রকৃতিপ্রেমী। নিজের মতো করে সময় কাটাতেই পছন্দ করেন তিনি। 

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও নিয়মিতই নিজের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন জয়া। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

জয়া আহসানের ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে তার রূপের প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। 

এক নেটিজেন লিখেছেন— ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘আমি ছোটবেলায় যেমন দেখেছি, এখনো ঠিক সে রকমই দেখি।’ অন্য আরেকজনের মন্তব্য— ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ আরেক নেটিজেনের ভাষ্য— ‘নীল রঙ দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

আরও পড়ুন

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম