Logo
Logo
×
   

ডাক্তার আছেন

অন্তঃসত্ত্বা মায়ের খাবারে যে ৬টি আইটেম থাকা জরুরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ এএম

অন্তঃসত্ত্বা মায়ের খাবারে যে ৬টি আইটেম থাকা জরুরি

ডা. তাসনিম জারা। ফাইল ছবি

গর্ভাবস্থায় মায়েদের বেশ কিছু বিষয় মেনে চলতে হয়। এই সময়ে খাবারের দিকে বিশেষ নজর দিতে হয়। গর্ভস্থ শিশুর উপযুক্ত বিকাশের জন্য দরকার হয় বিশেষ কিছু খাবারের। ডিম, ডাল, শাক, বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারের সঙ্গেই হাল্কা খাবার বা টিফিনের সময়েও দিতে হবে আলাদা নজর। এই সময়ে টিফিনে কোন ধরনের খাবার থাকা উচিত তা জানিয়েছেন চিকিৎসক, গবেষক, উদ্যোক্তা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

চলুন জেনে নি যে ৬ খাবার খাওয়া জরুরি-

সামাজিক মাধ্যমে গর্ভবতী মায়েদের কোন ধরনের খাবার খাওয়া উচিত তা জানিয়েছেন তাসনিম জারা। তিনি জানান, এই সময়ে মেয়েদের পুষ্টিকর খাবার খেতে হবে। গবেষকরা প্রায় ১০০ রকমের পুষ্টিকর খাবারে তালিকা তৈরি করেছেন। সেই তালিকা অনুসারে, গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার হিসাবে রাখতে হবে কাঠবাদাম, সিয়া সিড এবং মিষ্টি কুমড়োর বীজ। 

তিনি বলেন বলেন, শুধুমাত্র এই তিনটি জিনিসেই নয়, সব ধরনের বাদাম এবং বীজে নানা রকম পুষ্টি গুণ থাকে।

চিনা বাদাম

তাসনিমের মতে, ওই নারীরা টিফিনে অবশ্যই রাখতে হবে চিনাবাদাম। কারণ এই বাদামে থাকে ফলিক অ্যাসিড এবং কোলিন। এই দুটি জিনিসই গর্ভের শিশুর ব্রেন গঠনে খুব গুরুত্বপূর্ণ

সূর্যমুখী বীজ

গর্ভবতী নারীদের নিয়মিত সূর্যমুখী বীজ খাওয়া উচিত বলেও জানান তাসনিম জারা। কারণ এই সূর্যমুখী বীজে আছে ভিটামিন ৬। এটা শিশুর নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। ওই মায়েদের শরীরে নতুন করে রক্ত তৈরির জন্য আয়রন প্রয়োজন। তাই শাক খাবার পরামর্শও দিয়েছেন তিনি।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার 

লেবু, কমলা বা আমলকী জাতীয় খাবার খাওয়া উচিত, যা শরীরকে আয়রন শোষণে সহায়তা করে।

প্রোটিনসমৃদ্ধ খাবার

ডিম (প্রতিদিন একটি), ডাল, মুরগির মাংস ও মাছ শিশুর টিস্যু ও পেশি গঠনে সহায়তা করে।

শাকসবজি ও ফলমূল

গাঢ় সবুজ শাক (পালং শাক), মিষ্টি আলু, গাজর, এবং লেবু জাতীয় ফলে থাকা ভিটামিন ও মিনারেলস শিশুর বিকাশে প্রয়োজনীয়।

দুগ্ধজাত খাবার

দুধ, দই, ও পনির ক্যালসিয়ামের চমৎকার উৎস, যা বাচ্চার হাড় ও দাঁত শক্ত করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .