Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

প্রতীকী ছবি

Advertisement

সুস্থ জীবনের জন্য ভালো হজমশক্তি বা পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। তবে প্রতিদিনের পাতে কোন খাবারগুলো রাখা উচিত তা জানা থাকলে কাজটি অনেকটাই সহজ হয়ে যায়। 

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অন্ত্রের স্বাস্থ্য বা গাট হেলথ ভালো রাখতে বিশেষ তিনটি ফলের কথা জানিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ দীপিকা জৈন।

পুষ্টিবিদ দীপিকা জৈনের মতে, এই তিনটি ফল অন্ত্রের মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা বাড়াতে জাদুকরী ভূমিকা পালন করতে পারে। 

তার তালিকাভুক্ত প্রথম ফলটি হলো কাঁচা কলা। কাঁচা কলা রেজিস্ট্যান্ট স্টার্চে ভরপুর, যা পেটের উপকারী ব্যাকটেরিয়ার জ্বালানি হিসেবে কাজ করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় কাঁচা কলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

তালিকায় দ্বিতীয় ফল হিসেবে রয়েছে আপেল। আপেলে প্রচুর পরিমাণে পেকটিন নামক ফাইবার বা আঁশ থাকে, যা হজম প্রক্রিয়া ও মলত্যাগের স্বাভাবিক গতি বজায় রাখতে অত্যন্ত কার্যকর। আপেল খাওয়ার ক্ষেত্রে পুষ্টিবিদ এটি সেদ্ধ বা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এটি পেকটিনকে আরও বেশি সক্রিয় করে তুলতে সাহায্য করে।

তার পছন্দের তৃতীয় এবং শেষ ফলটি হলো অ্যাভোকাডো। পুষ্টিবিদের মতে, মাত্র আধটি অ্যাভোকাডোতে প্রায় ৫ গ্রাম ফাইবার থাকে, যা নিয়মিত মলত্যাগে সাহায্য করার পাশাপাশি পেট ফাঁপার সমস্যা দূর করতেও বেশ কার্যকরী। 

অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ এই ফলগুলো খুব সহজেই প্রতিদিনের ডায়েটে যোগ করা সম্ভব বলে মত দিয়েছেন এই পুষ্টিবিদ।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

ডেঙ্গুতে বিপদ বাড়ার আগে যেসব লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেবেন

ডেঙ্গুতে বিপদ বাড়ার আগে যেসব লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেবেন

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

আরও পড়ুন

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

ডেঙ্গু মানেই প্লেটলেট আতঙ্ক নয়, যে লক্ষণগুলো বাঁচাতে পারে জীবন

ডেঙ্গু মানেই প্লেটলেট আতঙ্ক নয়, যে লক্ষণগুলো বাঁচাতে পারে জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম