Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

প্রতীকী ছবি

Advertisement

মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল হরমোনের মাত্রাও বেড়ে যায়। এই হরমোনকে স্ট্রেস হরমোন বলে থাকে। কিন্তু সমস্যা কি এখানেই শেষ? কর্টিসলের মাত্রা বেশি হলে ঘুম, ক্ষুধা, রক্তে শর্করা এবং ওজন— সবকিছুর ওপরই প্রভাব পড়ে। কিন্তু লক্ষণগুলো এতই সাধারণ যে, আলাদা করে বোঝা ভীষণ কঠিন। 

তাই জেনে নিন, কী কী দেখে বুঝবেন আপনার শরীরে কর্টিসল হাই। 

কর্টিসল হরমোন কী এবং কেন বেড়ে যায় তার মূল কারণ হচ্ছে— কর্টিসল আপনার শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। রক্তে শর্করার মাত্রা, বিপাক হার ও ঘুমের চক্র নিয়ন্ত্রণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজের চাপ বা দীর্ঘস্থায়ী মানসিক চাপে এ হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এতে মানসিক চাপ পুরোপুরি এড়ানো সম্ভব নয়, তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। 

চলুন জেনে নেওয়া যাক, হাই কর্টিসলের লক্ষণগুলো কী কী—

১. শরীরের গড়নে বদল এবং ওজন বৃদ্ধি 

জীবনধারায় বড় কোনো রদবদল নেই। নিয়মিত বাইরের খাবারও খান না অথচ হঠাৎ ওজন বেড়ে গেছে এবং পেটে চর্বি জমেছে। এটি কর্টিসল বেড়ে যাওয়ার একটি লক্ষণ হতে পারে। এই রদবদল এড়িয়ে যাবেন না।

২. ঘুমের সমস্যা, ক্লান্তি ও ব্রেনফগ 

কর্টিসলের মাত্রা বাড়লে ঘুমের ওপর প্রভাব পড়ে থাকে। কেউ হয়তো অনেক বেশি ঘুমান, আবার কেউ একেবারেই ঘুমাতে পারেন না। এর সঙ্গে থাকে সারা দিনের ক্লান্তি, মনোযোগের অভাব এবং ব্রেনফগ। তাই এসব উপসর্গ সাধারণ ভেবে উড়িয়ে দেবেন না। 

৩. মিষ্টি বা নোনতা খাওয়ার তীব্র ইচ্ছা জাগে

কর্টিসল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও বিপাক হার বজায় রাখতে সাহায্য করে। তাই এর ভারসাম্য নষ্ট হলে হঠাৎ মিষ্টি বা নোনতা খাওয়ার ইচ্ছা জাগতে পারে। সামগ্রিক খাদ্যাভ্যাস, ঘুম, স্ট্রেস ও বিপাকীয় স্বাস্থ্য— সবদিকেই নজর দেওয়া প্রয়োজন। 

৪. সহজে কালশিটে পড়া ও ক্ষত দেরিতে সারা

ওজন বৃদ্ধি, ঘুমের সমস্যা, ক্লান্তি ও মিষ্টির আকাঙ্ক্ষার সঙ্গে যদি সহজে কালশিটে দাগ পড়া এবং ক্ষত সারতে দেরি হওয়া দেখা যায়, তাহলে আর অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারও কারও ক্ষেত্রে ত্বকে ব্রণ ও চুল পড়ার মতো সমস্যাও দেখা দেয়।

৫. দীর্ঘদিন কর্টিসল বেশি থাকলে কী ক্ষতি হয়?

দীর্ঘদিন কর্টিসলের মাত্রা বেশি থাকলে সামগ্রিকভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে থাকে। মূলত ওজন বেড়ে যায়। পেশি দুর্বল হয়ে পড়ে। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে। রক্তে শর্করার মাত্রা বাড়ে এবং নারীদের ঋতুচক্রে অনিয়ম দেখা দিতে পারে। 

৬. কর্টিসলের মাত্রা কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন?

শুধু মানসিক চাপ কমালেই হবে না, জোর দিতে হবে জীবনযাপনের ওপরও। সে জন্য সুষম আহার প্রয়োজন। 

প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও ফ্যাটের ভারসাম্য রাখুন। এ ছড়া প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। আর নিয়মিত সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

অল্পবয়সীদেরও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, যে ৭ লক্ষণে সতর্ক হবেন

অল্পবয়সীদেরও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, যে ৭ লক্ষণে সতর্ক হবেন

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

জটিল সমস্যা দেখা দেওয়ার আগে পুরুষদের যে ৫ বিষয় জানা জরুরি

আরও পড়ুন

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

আরএস-বিএস খতিয়ানে জমির ভুল তথ্য, সংশোধন করবেন যেভাবে

আরএস-বিএস খতিয়ানে জমির ভুল তথ্য, সংশোধন করবেন যেভাবে

ওয়ারিশি জমি ভাগ করবেন যেভাবে, আইনে কী বলা আছে

ওয়ারিশি জমি ভাগ করবেন যেভাবে, আইনে কী বলা আছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম