Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

সংগৃহীত ছবি

Advertisement

ওষুধ খাওয়ার সময় কি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে? বিশেষ করে উচ্চ রক্তচাপের ওষুধ সকালে নাকি রাতে খাওয়া ভালো—এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তবে ২১ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সকালে কিংবা রাতে খাওয়ার ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদ্‌রোগজনিত মৃত্যুর ঝুঁকিতে উল্লেখযোগ্য পার্থক্য নেই।

২০২২ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত গবেষণাটির নাম ‘টাইম’ ট্রায়াল। যুক্তরাজ্যে পরিচালিত এ গবেষণায় অংশ নেন উচ্চ রক্তচাপে আক্রান্ত ২১ হাজার ১০৪ জন। তাদের একদলকে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এবং অন্য দলকে রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে রক্তচাপের ওষুধ খেতে বলা হয়।

অংশগ্রহণকারীদের গড়ে পাঁচ বছরের বেশি সময় পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, রাতে ওষুধ খাওয়া দলের ৩৬২ জন এবং সকালে ওষুধ খাওয়া দলের ৩৯০ জনের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হৃদ্‌রোগজনিত মৃত্যুর মতো প্রধান ঘটনা ঘটে। দুই দলের ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

গবেষণাটির নেতৃত্ব দেন স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ম্যাকডোনাল্ড। গবেষকদের মতে, উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়ার এমন একটি সময় বেছে নেওয়া উচিত, যা রোগীর দৈনন্দিন রুটিনের সঙ্গে মানানসই এবং পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সহায়ক।

তবে এর অর্থ এই নয় যে, সব ধরনের ওষুধ যেকোনো সময় খাওয়া যাবে। কিছু ওষুধ খাবারের সঙ্গে বা খালি পেটে খেতে হয়। আবার কিছু ওষুধের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মেনে চলা জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হবে। কোনো ডোজ খেতে ভুলে গেলে কিংবা ওষুধ খাওয়ার সময় পরিবর্তন করতে চাইলে চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত।

তথ্যসূত্র: ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন ও দ্য ল্যানসেট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদনব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের

ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদনব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের

অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের জন্য স্বস্তির খবর, আসছে নতুন ওষুধ

অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের জন্য স্বস্তির খবর, আসছে নতুন ওষুধ

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

শিশুর পেটে কৃমি হয়েছে কিনা বুঝবেন কীভাবে, জানালেন ডা. তাসনিম জারা

শিশুর পেটে কৃমি হয়েছে কিনা বুঝবেন কীভাবে, জানালেন ডা. তাসনিম জারা

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

সকালে না রাতে—কখন ওষুধ খাওয়া ভালো?

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম