প্রস্রাবে অতিরিক্ত ফেনা কিডনির সমস্যা নাতো
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রস্রাব করার সময় অতিরিক্ত ফেনা জমে থাকতে দেখে অনেকেই আঁতকে ওঠেন। অনেকে চিন্তা পড়ে যান- কিডনির কোনও সমস্যা হলো না তো?
প্রস্রাবে ফেনা হওয়ার কারণ কী?
১. শরীরে পানির অভাব: শরীরে পানির পরিমাণ কমে গেলে প্রস্রাব ঘন ও গাঢ় হয়ে যায়। ঘন প্রস্রাব দ্রুত গতিতে নির্গত হলে সাময়িক ভাবে ফেনা তৈরি হতে পারে।
৩. প্রোটিন লিকেজ: কিডনির মূল কাজ হলো রক্তের বর্জ্য পদার্থ ছেঁকে বের করা এবং প্রয়োজনীয় প্রোটিন শরীরে ধরে রাখা। কিন্তু কিডনি সঠিক ভাবে কাজ না করলে রক্ত থেকে অ্যালবুমিন বা প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হতে শুরু করে, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্রোটিনুরিয়া বলা হয়। এই প্রোটিনের কারণেই প্রস্রাবে ফেনা হতে পারে।
ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের কেন সাবধান হওয়া উচিত?
যাদের ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি অনেক বেশি। কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক লক্ষণ হিসেবে প্রস্রাবে প্রোটিন নির্গত হতে পারে। তাই এই রোগীদের নিয়মিত প্রস্রাবের অ্যালবুমিন পরীক্ষা এবং রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করানো অত্যন্ত জরুরি।
কখন ডাক্তারের পরামর্শ নেবেন?
রাতে বার বার প্রস্রাবের বেগ পাওয়া।
প্রস্রাবের পরিমাণ মারাত্মক ভাবে কমে যাওয়া।
প্রস্রাবের সঙ্গে রক্ত নির্গত হওয়া।
হাত-পা বা মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া।
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবিটিসের ইতিহাস থাকা।
