Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রতীকী ছবি

Advertisement

হার্ট অ্যাটাক যখন-তখন হতে পারে। আজকাল বয়সও মানছে না হৃদরোগ। তবু শীত এলে সচেতন থাকতেই হবে। শীতে শরীরের তাপমাত্রা ধরে রাখার স্বাভাবিক প্রতিক্রিয়ায় রক্তনালি সংকুচিত হওয়া এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি থাকে। তাপমাত্রা কমলে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি। কিন্তু কেন জানেন? আর কীভাবে হৃদরোগের আশঙ্কা এড়ানো সম্ভব? 

শীতে ঝুঁকি বাড়ার অন্যতম কারণ হচ্ছে— শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভারতের বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর ডা. অঞ্জন সিয়োটিয়া বলেছেন, ‘আপনার শরীরের তাপমাত্রা ঠান্ডায় রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে রক্তনালির ভেতরের পরিসর কমে যায় এবং রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এর জেরে রক্তচাপ বেড়ে যায়। তখন সারা শরীরে রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে আরও পরিশ্রম করতে হয়। ফলে হার্টের ওপর চাপ বাড়ে। আগে থেকে করোনারি আর্টারিতে ব্লক থাকলে অবস্থা আরও গুরুতর হতে পারে।'

ডা. অঞ্জন সিয়োটিয়া আরও বলেন, ঠান্ডা আবহাওয়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে। শীতে রক্তের প্লেটলেটের সক্রিয়তা এবং রক্তের ঘনত্ব বাড়তে পারে। ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে। যাদের ধমনি আগে থেকেই সংকুচিত, তাদের ক্ষেত্রে এ পরিবর্তন আরও বিপজ্জনক। কারণ রক্তের এই জমাট ধমনিকে আটকে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

তিনি বলেন, শীতে শারীরিক সক্রিয়তা কমে যায়। শরীরচর্চার এনার্জি থাকে না। বেশিরভাগ সময়ে জবুথবু হয়ে শুয়ে-বসে থাকতেই ইচ্ছে করে। এর পাশাপাশি বিয়েবাড়ি, পিকনিক লেগেই থাকে। ফলে ফ্যাটযুক্ত ও নোনতা খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এতে শুধু ওজনই বাড়ে না, রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকে। প্রতিটি বিষয়ই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, যে লক্ষণে সতর্ক হওয়া প্রয়োজন—

হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বুকের মাঝখানে দীর্ঘক্ষণ ধরে ব্যথা, চাপ, টান বা ভারি ভাব। কারণ বুকের ব্যথা হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়ে। শ্বাসকষ্ট বাড়ে। ঠান্ডা ঘাম ঝরে। বমি বমি ভাব হয়। বমি বা মাথা ঘোরে। এবং হঠাৎ অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়।

তবে সব হার্ট অ্যাটাকে তীব্র বুকের ব্যথা হয় না। বিশেষত নারী, বয়স্ক ও ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট বা পেটের উপরের দিকে অস্বস্তির মতো লক্ষণও দেখা দিতে পারে।

হার্ট অ্যাটাকে নিজেকে সুস্থ রাখার কয়েকটি উপায় জেনে নিন।

১. রক্তচাপ, শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

২. শীতেও শরীরকে সচল রাখুন। হালকা শরীরচর্চা করুন।

৩. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। পাতে রাখুন মৌসুমি শাকসবজি ও ফল।

৪. কায়িক পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন।

৫. ধূমপান ও মদপান এড়িয়ে চলুন।

৬. ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখুন।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

হার্ট অ্যাটাক হলে প্রথম ৫ মিনিটে যা করবেন

আরও পড়ুন

শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

শীতে কেন বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

স্বাভাবিক ইসিজিতেও ধরা পড়বে হৃদরোগের ঝুঁকি

স্বাভাবিক ইসিজিতেও ধরা পড়বে হৃদরোগের ঝুঁকি

তরুণদের মধ্যে যৌন সম্পর্কের প্রবণতা কমছে, উঠে এলো যেসব কারণ

তরুণদের মধ্যে যৌন সম্পর্কের প্রবণতা কমছে, উঠে এলো যেসব কারণ

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম