Logo
Logo
×

Advertisement

নাটক

‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ’

রুকাইয়া জাহান চমক। ফাইল ছবি

Advertisement

রুকাইয়া জাহান চমক বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ। অভিনয় আর সৌন্দর্য দিয়ে খুব কম সময়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার। তবে এবার ভিন্ন সুরে চমক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। 

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’


সম্প্রতিক সময়ে চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। তার মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়। 

চমক সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন না, কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। 

অভিনেত্রীর ফেসবুকের পোস্টে মন্তব্য করেছেন অনেক ভক্ত। অনেকে চমকের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। এতে একজন মন্তব্য করেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও প্রকাশ অভিনেত্রীর

জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও প্রকাশ অভিনেত্রীর

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত্রী চমক

জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত্রী চমক

সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

আরও পড়ুন

তানজিন তিশাকে আইনি নোটিশ, আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ

তানজিন তিশাকে আইনি নোটিশ, আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম