Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২ ডিসেম্বর ২০২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ এএম

আজকের স্বর্ণের দাম: ২ ডিসেম্বর ২০২৫

ফাইল ছবি।

Advertisement

দেশের বাজারে মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা বিক্রি হবে। সর্বশেষ সোমবার (১ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সবশেষ গত ২৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ৩০ নভেম্বর থেকে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৬ বার, আর কমেছে মাত্র ৩ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

আরও পড়ুন

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী

এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম