Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

Advertisement

রোজা নির্ভর পণ্য আমদানি করতে উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজায় বিশেষ চাহিদা রয়েছে এমন ১০টি পণ্য আমদানি করতে এখন থেকে উদ্যোক্তারা ৯০ দিন মেয়াদী বিশেষ বৈদেশিক ঋণ নিতে পারবেন। ঋণের অর্থে তারা এলসি খুলতে পারবেন। রোজায় নিত্যপণ্যের পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি বাড়ানোর অংশ হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।  

এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে গত রোববার কেন্দ্রীয় ব্যাংক অপর একটি সার্কুলার জারি করে রোজায় বেশি চাহিদা রয়েছে এমন ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন শিথিল করেছে। ফলে এখন থেকে ওইসব পণ্য আমদানি করতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলা যাবে। 

ব্যাংকগুলোকে বলা হয়েছে, এ ক্ষেত্রে এলসি মার্জিন সর্বনিম্ম পর্যায়ে রাখার জন্য। 

সার্কুলারে বলা হয়, রোজা নির্ভর ১০টি পণ্য আমদানি করতে এখন থেকে উদ্যোক্তারা ৯০ দিনের বাকিতে এলসি খুলতে পারবেন। এ জন্য ৯০ দিন মেয়াদী বৈদেশিক মুদ্রায় ঋণ নিতে পারবেন। ৯০ দিনের মধ্যে ওই ঋণ পরিশোধ করতে হবে। ফলে উদ্যোক্তাদের এসব পণ্য আমদানিতে এলসি কুলতে নিজস্ব টাকার পরিমাণ আরও কম লাগবে। পণ্যগুলো হচ্ছে, চাল, গম (আটা), পেয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

এসব আমদানি করতে পণ্য সরবরাহকারীর ঋণ বা আমদানিকারক নিজস্ব ব্যবস্থাপনায় ঋণের সংস্থান করে এলসি কুলতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, উদ্যোক্তারা যাতে রোজার আগেই এসব পণ্য আমদানি করে বাজারে ছাড়তে পারে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব পদক্ষেপ নিয়েছে। এসব সুবিধা দেওয়ার ফলে নিত্যপণ্য বেশি মাত্রায় আমদানি হবে। ফলে বাজারে সরবরাহ বাড়বে। দামও সহনীয় থাকবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

সাহাবিরা (রা.) নিয়মিত যেসব নফল ইবাদত করতেন

সাহাবিরা (রা.) নিয়মিত যেসব নফল ইবাদত করতেন

রোজার আগেই কারসাজি

তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে রোজার আগেই কারসাজি

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

ইসলাম কী বলে পারিবারিকভাবে কি জন্মদিন পালন করা যাবে?

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

আরও পড়ুন

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম