Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিজিবিএর দ্বি-বার্ষিক নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

বিজিবিএর দ্বি-বার্ষিক নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

বিজিবিএর দ্বি-বার্ষিক নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভিশনারী এলায়েন্স নিরঙ্কুশ জয় পেয়েছে।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী ২টি প্যানেল থেকে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকারের বস্ত্র মন্ত্রণালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো, বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা, এওএবি সহ বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক নির্বাচনি ফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়াম্যান নজরুল ইসলাম।

এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে। 

প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 

ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিশনারী এলায়েন্সের এ কে এম সাইফুর রহমান। তিনি পেয়েছেন ৪৭০ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছেন-রোমান মিয়া ৪৫৩ ভোট, এমদাদুল হক মিয়াজী ৪৪১ ভোট, ফজলুল হক ৪৬৪ ভোট, ইনামুল কবির ৪৪২ ভোট, আশিকুর রহমান ৪৩৪ ভোট, আব্দুল্লাহ-আল-মামুন ৪৫৪ ভোট। তাদের সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

ডিরেক্টর পদে কামরুল হাসান, মোকাদ্দেশ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ্ আল মামুন, আবুল হোসাইন, এনায়েত হোসেন, রেজাওয়ানুল হক সিরাজী, আবুল হাসনাৎ মোহাম্মদ সালে উজ জামান, আহম কামরুজ্জামান চৌধুরী, ইসরাত জাহান, শাহীনুল ইসলাম, মাহবুবুর রহমান ও শাহাদাত খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

খুদে বার্তায় ঈদ আনন্দ মাটি চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বাস ভাড়া বৃদ্ধি

বাস ভাড়া বৃদ্ধি

উৎপাদন ও বিপণন খরচে বড় ধাক্কা

তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পোশাক খাতে উৎপাদন ও বিপণন খরচে বড় ধাক্কা

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

আরও পড়ুন

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম