Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ফাইল ছবি

Advertisement

বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন কার্যকর হওয়া এ দামে বিক্রি হবে স্বর্ণ।        

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।         

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।      

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। 

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।     

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ

ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ

আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম