Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১২ জুন ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৪৬ এএম

আজকের স্বর্ণের দাম: ১২ জুন ২০২৬

ফাইল ছবি।

Advertisement

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দাম শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর রয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, গত ১০ জুন বাজুস স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম আরও কমেছে।

অন্যদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। 


সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে মূল্যবান এ দুই ধাতুর দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম আরও কমবে, নাকি বাড়বে?

স্বর্ণের দাম আরও কমবে, নাকি বাড়বে?

বিশ্ববাজারে হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম