Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এককালীন ২৯ কোটি টাকা বকেয়া আয়কর পরিশোধ করল বিএসসিএল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

এককালীন ২৯ কোটি টাকা বকেয়া আয়কর পরিশোধ করল বিএসসিএল

ছবি: বাসস

Advertisement

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে সরকারকে এই বকেয়া পরিশোধ করা হয়। 

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এই উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিএল মনে করে- অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রতিষ্ঠানের অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিল, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। চার অর্থবছরের অনাদায়ি আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।’

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর না দিলে কাটা যাবে গ্যাস-বিদ্যুত সংযোগ?

আয়কর রিটার্নে যেসব ব্যয়ের তথ্য না দিলে হতে পারে বিপদ

আয়কর রিটার্নে যেসব ব্যয়ের তথ্য না দিলে হতে পারে বিপদ

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

আয়কর ও জমির খাজনা দিলে কি জাকাত মাফ হয়ে যায়?

আয়কর ও জমির খাজনা দিলে কি জাকাত মাফ হয়ে যায়?

আরও পড়ুন

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম