Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

‘উই ভ্যালু ইউ’ স্বীকৃতির মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়ছে যমুনা ইলেকট্রনিকস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

‘উই ভ্যালু ইউ’ স্বীকৃতির মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়ছে যমুনা ইলেকট্রনিকস

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত মাস সেরা সেলস পারফর্মারদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ছবি-যুগান্তর

Advertisement

যমুনা প্লাজায় কর্মরত ম্যানেজার এবং কর্মীদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আয়োজন করেছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ‘We Value You’। প্রতিষ্ঠানটির Best Performer of the Month নির্বাচিত সেরা ম্যানেজারদের সম্মানিত করতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত মাস সেরা সেলস পারফর্মারদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তাদের অসাধারণ কর্মদক্ষতা, নিষ্ঠা ও গ্রাহকসেবায় অনন্য অবদানের স্বীকৃতি জানানো হয়। 

মাস সেরা সেলস পারফর্মার হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা ফিউচার পার্ক (JFP)  প্লাজার এমডি পলাশ আলী, কসবা প্লাজার এমডি পারভেজ মিয়া, জিরাবো প্লাজার রিংকু তালুকদার, লাকসাম প্লাজার রফিকুল ইসলাম ,গফরগাঁও প্লাজার এসএম আক্তারুজ্জামান এবং পলাশবাড়ী, গাইবান্ধা প্লাজার এমডি রাশিদুল ইসলাম। অসাধারণ বিক্রয় দক্ষতা, গ্রাহকসেবায় আন্তরিকতা, পেশাদারিত্ব এবং লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তারা এই সম্মান অর্জন করেন।

অনুষ্ঠানে নির্বাচিতরা যমুনা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, এমডি এবং গ্রুপ ডিরেক্টরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফটো সেশনে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন এবং বলেন, প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে দক্ষ, নিবেদিতপ্রাণ ও উদ্যমী টিমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের এই অর্জনকে সম্মানিত করার মাধ্যমে অন্যদেরও উৎকর্ষ অর্জনে উদ্বুদ্ধ করাই ‘We Value You’ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, স্বীকৃতি কর্মীদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বাড়ায়, যা প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড বিশ্বাস করে, প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে মানুষের আন্তরিক প্রচেষ্টা। তাই কর্মীদের অবদানকে যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদানের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও বলেন, ‘We Value You’ কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; এটি কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা, সম্মান এবং উৎকর্ষের স্বীকৃতির এক অনন্য প্রকাশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

ষষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

আরও পড়ুন

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, যেসব বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে হবে

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, যেসব বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে হবে

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম