Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

Advertisement

একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদেশি ভ্রমণ করায় কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। 

এর আগে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উত্থাপিত হওয়ায় গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাধিক পাসপোর্ট ব্যবহার করে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত একজন সরকারি কর্মচারি হওয়া সত্ত্বেও মো, আইয়ুব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। 

এছাড়াও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। 

জানা গেছে, আলোচ্য সময়ে মো. আইয়ুব ৩ পাসপোর্ট ব্যবহার করে ৬ দেশে ২৫ বার ভ্রমণে গেছেন। পাসপোর্ট নাম্বার হচ্ছে- বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪। এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করেন তিনি। যদিও সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক পাসপোর্ট রয়েছে। 

এসব পাসপোর্ট ব্যবহার করে ভারতে ১২ বার, থাইল্যান্ডে ৭ বার, সংযুক্ত আরব আমিরাতে ২ বার, চীনে ২ বার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে ভ্রমণের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে তথ্যের সত্যতা পাওায় গত ২৭ আগস্ট তাকে আইআরডিতে ওএসডি করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ

যুগান্তরে সংবাদ প্রকাশের পর কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

আরও পড়ুন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

গ্রাহকদের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

গ্রাহকদের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম