Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি যখন বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখনই এ সিদ্ধান্তের খবর সামনে এল।

বরখাস্ত হওয়ার আগে সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে এই পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও হেগসেথের উদ্যোগে অবসরে যেতে হয়েছিল।


সিলভিয়ার বিদায়ের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

এদিকে, সিলভিয়ার ৩২ বছরের সামরিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং যৌথ সামরিক বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের গৌরবময় সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ভবিষ্যৎ জীবন ও নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’


সিলভিয়াকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তবে এই বরখাস্তের সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

জেরুজালেম পোস্টের বিশ্লেষণ ইরান যুুদ্ধের ওপর কীভাবে প্রভাব ফেলবে ইসরাইলের নির্বাচনের ফল?

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: ওবামা

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: ওবামা

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

আরও পড়ুন

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

ভোটার তালিকা নিয়ে বিরোধী জোটের সমাবেশ, সমর্থন ককরোচের

আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের

আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ নাকচ পুলিশের

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

ডোকলাম ঘিরে চীনের তৎপরতা, ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত

ডোকলাম ঘিরে চীনের তৎপরতা, ‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম