Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দাম কমেছে দেশের বাজারে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বাড়ার প্রভাব দেশের বাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামে আজ বুধবারও বিক্রি হবে স্বর্ণ।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৩ হাজার ১৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনাও দিয়েছে বাজুস। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

টিসিবির কার্ড পেতে কী লাগবে, কারা পাবেন

টিসিবির কার্ড পেতে কী লাগবে, কারা পাবেন

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম