Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ফিউচার মূল্য ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। খবর রয়টার্সের। 

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছায়।   

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। গত জুলাইয়ের পর এটিই হতে পারে এক মাসে ব্রেন্টের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের মাইলফলক অতিক্রম করা ডব্লিউটিআই ক্রুডের দাম চলতি মাসে প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ওই সময়ে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছে। সাম্প্রতিক দিনের প্রাথমিক তথ্য যাচাই ও চূড়ান্ত হিসাবের পর এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কেপলারের প্রকাশিত তথ্যে জানানো হয়, চলতি সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির সর্বোচ্চ পরিমাণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা হচ্ছে ইরাকের তেল বিক্রির টাকা, নেপথ্যে কী

ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে

তেহরানের হুঁশিয়ারি ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম

আরও পড়ুন

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নভেম্বর থেকে ব্যক্তিপর্যায়ে পাঠানো যাবে টাকা বাংলা কিউআরে কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনা

বাংলা কিউআরে কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনা

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম