নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত— তিন দিনেই ১৬ কোটি ৬০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। সে হিসাবে আগের বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

-6af9c50e569b8.jpg)