Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

Advertisement

নভেম্বরের প্রথম এগারো দিনেই প্রবাসীদের হাত ধরে দেশে এসেছে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো এই অর্থের কল্যাণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে বইছে স্বস্তির হাওয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর নভেম্বর মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলক বিচারে চলতি বছর এই প্রবাহ অনেকটাই ঊর্ধ্বমুখী।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব আরও জানাচ্ছে, শুধু ১১ নভেম্বর একক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

গত ৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১০ হাজার ৮৯৯ কোটি টাকা

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

অপপ্রচার সৌদির সঙ্গে সম্পর্ক বাধাগ্রস্ত করছে

যুগান্তরকে এসবিবিআইএফ’র প্রেসিডেন্ট আবদুর রহমান অপপ্রচার সৌদির সঙ্গে সম্পর্ক বাধাগ্রস্ত করছে

রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

যুদ্ধে হুমকিতে সৌদি আরবের শ্রমবাজার রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

আরও পড়ুন

আরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

১১ দিনে এলো ১৫২ কোটি ডলার রেমিট্যান্স

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৩ নভেম্বর ২০২৬

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম