Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম দেশের বাজারে বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

টানা তৃতীয় দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। আজও সমন্বিত সেই দামেই বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

​স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

২০২৭ সালে রেকর্ড ছাড়াবে স্বর্ণের দাম, বাবা ভাঙ্গার দাবি নিয়ে হইচই

৩০ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩০ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম