Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

Advertisement

চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে মজুদ করা ১৫ টন এলাচের মাত্র আধা টন বিক্রি করেছে। 

আরেকটি প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব তথ্য উঠে আসে।

অভিযানে এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির চেষ্টার দায়ে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই গোডাউনে সংরক্ষিত আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে জরিমানা করা হয় আরো ৪০ হাজার টাকা। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানিয়েছে, খাতুনগঞ্জের বিমল বাবুর গোডাউনে হোসেন কর্পোরেশন ২০২৫ সালের নভেম্বরে ১৫ টন এলাচ মজুদ করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিক্রি করেছে মাত্র আধা টন। অবশিষ্ট সাড়ে ১৪ টন এলাচ দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। অধিদপ্তরের ভাষ্য, এভাবে পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

একই গোডাউনে প্রাইম ট্রেডিংয়ের গত দুই মাসে ধাপে ধাপে ৪৭ টন এলাচ মজুদের তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটি এ সময়ে ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও সংশ্লিষ্ট পণ্যের ডেলিভারি সম্পন্ন হয়নি। বিক্রয় রশিদ যাচাইয়ে বিভিন্ন ধাপে দাম বাড়ানোর তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।

এলাচের ক্রয়মূল্য, ভাউচার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য প্রাইম ট্রেডিংকে আগামী রোববার প্রয়োজনীয় রেকর্ডসহ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানকালে ব্যবসায়ীদের অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারিকেলের বাজারে আগুন

নারিকেলের বাজারে আগুন

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

শিম ২০০ টাকা কেজি

শিম ২০০ টাকা কেজি

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

ডিম পাঙাশ ব্রয়লারের দাম নাগালের বাইরে আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

এলাচ মজুদ করে সংকট তৈরির অভিযোগে জরিমানা

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ডলারের দাম ফের বাড়ল

ডলারের দাম ফের বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম