Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

Icon

বাসস

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

Advertisement

ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আবেদনকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন তারা।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একইসঙ্গে আবেদনকারীদের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।

তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।

২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

আগের পদ্ধতিতে ডিলার নিয়োগের আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণের পর জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। পরে মূল্যায়ন কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবি মনে করছে, অনলাইন আবেদন, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং কমিটির মাধ্যমে মূল্যায়নের সমন্বয়ে নতুন পদ্ধতিতে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি

টিসিবির কার্ড পেতে কী লাগবে, কারা পাবেন

টিসিবির কার্ড পেতে কী লাগবে, কারা পাবেন

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

আরও পড়ুন

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন যেভাবে

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, পাবেন যারা

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, পাবেন যারা

সিপিডির ড. নাজনীন অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে ভারতীয় রুপি

এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে ভারতীয় রুপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম