Logo
Logo
×

Advertisement

অন্যান্য

তারা আমার মতো ইত্যাদিকেও ভালোবাসেন: হানিফ সংকেত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

তারা আমার মতো ইত্যাদিকেও ভালোবাসেন: হানিফ সংকেত

হানিফ সংকেত। ফাইল ছবি

Advertisement

ইত্যাদির নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকাটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিচালক হানিফ সংকেত। তিনি বলেন, অনেক শিল্পীই আছেন, যারা অন্যান্য অনুষ্ঠান করলেও আমৃত্যু ইত্যাদিতেই অভিনয় করে গেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন 'ইত্যাদি'র নির্মাতা হানিফ সংকেত। 

তিনি বলেন, 'ইত্যাদি'র নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে। তারা আমাকে যেমন ভালোবাসেন, ইত্যাদিকেও তেমনই ভালোবাসেন। প্রতিটি ইত্যাদির জন্য তারা অপেক্ষা করে থাকেন বলেও জানান এ পরিচালক।

হানিফ সংকেত বলেন, দুই-একটি উদাহরণ না দিলে হয়তো বোঝা যাবে না। যেমন— পপসম্রাট আজম খান, বাংলা গানের কিংবদন্তি এন্ড্রু কিশোর কিংবা সংগীতশিল্পী খালিদ হাসান মিলু—তাদের সবারই শেষ গানটি ছিল আমার ইত্যাদিতে।

এ নির্মাতা বলেন, প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং মাসুদ আলী খানের একসঙ্গে শেষ অভিনয়টুকুও ইত্যাদিতেই ছিল। এটিএম শামসুজ্জামান ভাই শেষে যখন অসুস্থ হলেন, সেই সময় আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। অনেক গল্প হয়েছিল। একদিন ভাবি ফোন করে বললেন— তিনি ইত্যাদিতেই অভিনয় করতে চান।

তিনি বলেন, শারীরিক এ অবস্থায় ইত্যাদিই নির্ভরযোগ্য অনুষ্ঠান। আমি তখন বিশেষ ব্যবস্থায় তাকে এনে চেয়ারে বসিয়ে দোতলায় তুলি এবং তার সঙ্গে মাসুদ আলী খান ভাইকে নিয়ে একটি ছোট্ট নাটিকা করি। দুজনই ভীষণ খুশি হয়েছিলেন। এমন অনেক স্মৃতি রয়েছে; হয়তো ভবিষ্যতে কখনো বলব বলে জানান হানিফ সংকেত।

এ পরিচালক বলেন, অভিনেতা মহিউদ্দিন বাহার তার শেষ দিনগুলোতে অ্যাম্বুলেন্সে করে আমার এখানে এসে অভিনয় করে গেছেন। সাইফুদ্দিন আহমেদ শেষে এসে সংলাপ মনে রাখতে পারতেন না। তাই তিনি যতদিন পর্যন্ত একটি মাত্র শব্দ বলতে পারতেন, ততদিন পর্যন্ত ইত্যাদিতে অভিনয় করে গেছেন। তিনি বলেন, অভিনেতা আরিফুল হক বিদেশ যাওয়ার আগে শেষ অভিনয় ইত্যাদিতেই করে গেছেন। তেমনই অভিনেতা হাসমত, ব্ল্যাক আনোয়ার, দেশের প্রথম নায়ক আমিনুল হক, নাজমুল হুদা বাচ্চু, কেএস ফিরোজ, আব্দুল কাদের, এসএম মহসিন, বেবী জামানসহ বহু গুণীশিল্পী—যাদের শেষ কাজটি ছিল আমার অনুষ্ঠানেই বলে জানান হানিফ সংকেত। 

এ নির্মাতা বলেন, ইত্যাদির শিল্পীদের সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। তারা যেমন আমার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আমিও তাদের নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি বলে জানান হানিফ সংকেত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবারের ‘ইত্যাদি’ নরসিংদীর ঐতিহ্য ইতিহাস নিয়ে

এবারের ‘ইত্যাদি’ নরসিংদীর ঐতিহ্য ইতিহাস নিয়ে

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি: হানিফ সংকেত

এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি: হানিফ সংকেত

আরও পড়ুন

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম