Logo
Logo
×

Advertisement

বিনোদন

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

ফাইল ছবি

Advertisement

দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ শেয়ার করে নিয়েছেন । হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন— ‘বন্ধু, তোর 'স্বাধীনতা পদক' প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’

হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থধারার বিনোদন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। 

এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ।

চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। যেখানে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। সেই পোস্টে এ নির্মাতা লিখেছেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবারের ‘ইত্যাদি’ নরসিংদীর ঐতিহ্য ইতিহাস নিয়ে

এবারের ‘ইত্যাদি’ নরসিংদীর ঐতিহ্য ইতিহাস নিয়ে

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষুব্ধ হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি: হানিফ সংকেত

এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি: হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বশির আহমেদ ও হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বশির আহমেদ ও হানিফ সংকেত

আরও পড়ুন

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে তার দ্বন্দ্ব?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম