Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসতে হাসতেই নিজের ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা জানালেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের সমাজে মেয়েদের বিয়ের পর সংসার গোছানোর জন্য সাধারণত কিছু ফার্নিচার উপহার দেওয়া হয়—যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা—মানে পুরো ঘরটাই সাজিয়ে দেওয়া হয়। কিন্তু আমি সেই সুযোগ পাইনি। যদিও আমি মেয়ে, তবুও আমার বিয়ের সময় এসব কিছুই পাইনি।’

নতুন দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস আরও বলেন,  ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।’

উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম