Logo
Logo
×

Advertisement

বিনোদন

নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম

নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ

Advertisement

হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া।

৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া।

সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।

মেকআপে ছিল ন্যাচারাল টোন, চুল খোলা- সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক শান্ত, চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি। 

সেলেনা ও বেনির ঘরোয়া বিয়ে

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে হয় সেপ্টেম্বরের শেষ দিকে, একান্ত পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফটসহ একাধিক তারকা, এবং সেলেনার সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। হলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসা, যা নিয়ে গুঞ্জনও কম হয়নি।

ফ্রানসিয়া রাইসার প্রতিক্রিয়া

সম্প্রতি এক স্প্যানিশ সাক্ষাৎকারে ফ্রানসিয়া রাইসা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি জানি সেলেনা বিয়ে করেছে, আর আমি সত্যিই ওর জন্য খুশি।

২০১৭ সালে সেলেনাকে কিডনি দান করার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি সেটা করেছি সহানুভূতি থেকে, কোনো শর্তে নয়। শুরু থেকেই চিকিৎসকেরা বলেছিলেন, এটা কেবল একটি দান—এর বেশি কিছু নয়।

জীবন বাঁচানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য, জানিয়ে ফ্রানসিয়া আরও বলেন, আমাদের সম্পর্ক বন্ধুত্বের—তার মানে এই নয় যে আমরা সবসময় একসঙ্গে থাকতে হব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম