Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

Advertisement

হলিউডের ঝলমলে জগৎ, লালগালিচার আভিজাত্য আর ক্যামেরার অবিরাম ঝলকানি-এসবের মধ্যেই শৈশব কেটেছে টম ক্রুজ ও নিকোল কিডম্যানের সন্তানদের। কিন্তু তারকা বাবা-মায়ের খ্যাতির উত্তরাধিকার বহন করে বিনোদন জগতে প্রতিষ্ঠিত হওয়ার বদলে তারা বেছে নিয়েছেন নিজেদের পছন্দের জীবন। ছেলে কনর ক্রুজের অবসর কাটে মাছ ধরা, গলফ খেলা ও ডিজে হিসাবে কাজ করে। মেয়ে বেলা ক্রুজের আগ্রহ মেকআপ, ফ্যাশন ও শিল্পচর্চায়।

টম ক্রুজ ও নিকোল কিডম্যান ১৯৯০ সালে বিয়ে করেন। তাদের দাম্পত্যের অবসান ঘটে ২০০১ সালে। এই দম্পতি দত্তক নিয়েছিলেন দুই সন্তান-বেলা ও কনর। বিখ্যাত বাবা-মায়ের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তাদের জীবন ছিল সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন।

১৯৯৫ সালে জন্ম নেওয়া কনর একসময় অভিনয়েও ভাগ্য পরীক্ষা করেছিলেন। ‘সেভেন পাউন্ডস’ (২০০৮) ও ‘রেড ডন’ (২০১২) সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু বাবার মতো বড় পর্দার তারকা হয়ে ওঠার পথে না হেঁটে সংগীত ও ডিজের কাজে আগ্রহী হন। ‘ডিজে সি-স্কয়ার্ড’ নামেও কাজ করেছেন তিনি।

বর্তমানে কনর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে থাকেন। প্রচারের আলো থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যে মাছ ধরার ভ্রমণ, গলফ খেলা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবি প্রকাশ করেন। তার জীবনযাপনে হলিউডের চাকচিক্যের চেয়ে ব্যক্তিগত পছন্দ ও অবসর যাপনের গুরুত্বই বেশি চোখে পড়ে।

অন্যদিকে, কনরের বোন বেলা নিজের আগ্রহকে পেশার সঙ্গে যুক্ত করেছেন। লন্ডনের ডেলামার একাডেমিতে মেকআপ ও হেয়ার স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেন তিনি। পরে মেকআপ আর্টিস্ট হিসাবেও কাজ করেছেন। ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৮ সালে নিজের টি-শার্টের ব্র্যান্ডও চালু করেন। বর্তমানে ছবি আঁকা ও শিল্পকর্ম তৈরিতে তার আগ্রহ রয়েছে। নিজের ওয়েবসাইটের মাধ্যমে শিল্পকর্মের প্রিন্ট বিক্রিও করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

হ্যালো... প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

আরও পড়ুন

হ্যালো... প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

আবাসন ব্যবসায় সালমান

আবাসন ব্যবসায় সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম