Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জীবনমুখী গানের জন্য বেশ পরিচিত আমিরুল মোমেনীন মানিক। সম্প্রতি তিনি প্রখ্যাত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদকে সঙ্গে নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘সূর্যবার’। হতাশা, সংকট এবং স্বপ্নভঙ্গের বিপরীতে আশাজাগানিয়া এ গানটির কথা লিখেছেন আমিরুল মোমেনীন মানিক। সুর করেছেন পিজিত মহাজন। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটি ইতোমধ্যে ‘মানিক মিউজিক’ শিরোনামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। এ গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমাদের জীবনে প্রতিনিয়তই স্বপ্নভঙ্গ এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটছে। নানা কারণে আমরা হতাশ হয়ে পড়ছি। এইসব হতাশা এবং অন্ধকারের বিরুদ্ধে আমরা মানুষের হৃদয়ে আশা জাগাতে গেয়েছি এ গান। এর যেমন কথা তেমনই সুর। এক কথায় অসাধারণ। বহুদিন পর এরকম বাস্তববাদী গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস, এর মধ্যদিয়ে ইতিবাচক বাঁকবদলের পক্ষে বাংলা গান একধাপ এগিয়ে যাবে।’

আমিরুল মোমেনিন মানিক বলেন, ‘অন্ধকার থেকে আলোরপথে যাত্রার অভিপ্রায় আছে গানটিতে, আছে দেশ পুনর্গঠনে সাহসের বার্তা। আমরা যদি আশা জাগিয়ে রেখে কর্মমুখর থাকি, তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত সুদিন আসবে, গানের সুরে ও কথায় সে কথাই উঠে এসেছে। এখানে লেজেন্ডারি ফেরদৌস ওয়াহিদ আমাদের অনুপ্রেরণা হিসাবে হাজির হয়েছেন।’

উল্লেখ্য, ২০০৫ সালে আমিরুল মোমেনীন মানিক মূলত ‘মা যে দশ মাস দশ দিন’ শিরোনামের গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। পরে প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তার গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ শিরোনামের গানগুলো জনপ্রিয়তা পায়। বর্তমানে মানিক হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ হিসেবে কর্মরত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হ্যালো... প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

আবাসন ব্যবসায় সালমান

আবাসন ব্যবসায় সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম