Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হ্যালো...

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

Advertisement

Icon

সাহিদ আহমেদ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

আজমেরী হক বাঁধন।

Advertisement

* আজকের দিনটি কীভাবে কাটাবেন?

** আজ আমার কাজের দিন, আবার মেয়ে সায়রার স্কুলও আছে। তাই আলাদা করে বড় কোনো আয়োজন নেই। আগামীকাল হয়তো পরিবার নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব।

* দর্শকরা আপনাকে আগের পর্দায় পাচ্ছেন না, কেন?

** মনের মতো বা পছন্দের চরিত্র খুব একটা পাই না বলেই পর্দায় নিয়মিত আসা হয় না। তবে আগামীতে দর্শকদের সামনে আরও বেশি সময় উপস্থিত থাকার চেষ্টা করব।

* নতুন কী কাজের পরিকল্পনা করছেন?

** পেশাগত জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে চাই। চিত্রনাট্য লেখা, প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে।

* ক্যারিয়ারের কোন তিনটি কাজকে নিজের জীবন বদলে দেওয়া মোড় বলে মনে করেন?

** প্রথমত ‘রেহানা মারিয়াম নূর’, যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। দ্বিতীয়ত বলিউডের সিনেমা ‘খুফিয়া’, যা আমার পথচলায় সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা যুক্ত করেছে। তৃতীয়টি ওয়েব সিরিজ ‘গুটি’।

* ‘রেহানা মারিয়াম নূর’ আপনার অভিনয় জীবনে কী বদল এনেছে?

** সিনেমাটি আমার ব্যক্তিগত ও পেশাগত-দুই জীবনই পুরোপুরি বদলে দিয়েছে। এ কাজের মধ্যদিয়ে অনেক কিছু শিখেছি ও অর্জন করেছি। রেহানা চরিত্রটি আসলে আমার ভেতরের সত্তারই এক বহিঃপ্রকাশ, তাই সেসব সময় আমার ভেতরেই বাস করে।

* বিভিন্ন সময় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এসব উৎসবে গিয়ে বাংলাদেশি সিনেমা ও শিল্পীদের নিয়ে বিদেশি দর্শক-সমালোচকদের কোন প্রতিক্রিয়া আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করেছে?

** কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মারিয়াম নূর’-এর বিশ্ব প্রিমিয়ার শেষে একজন প্রবীণ ফরাসি নারী দর্শক আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে একজন সাধারণ দর্শকের এমন আবেগঘন প্রতিক্রিয়া আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল। সেটি আমার কাছে চিরস্মরণীয়।

* এখন পর্যন্ত করা কাজের মধ্যে কোনটিকে নিজের সেরা বলবেন?

** অবশ্যই ‘রেহানা মারিয়াম নূর’। কোনো কাজ নতুন করে করার ইচ্ছা নেই, কারণ প্রতিটি কাজ থেকে শিখতে শিখতেই আজকের বাঁধন হয়ে উঠেছি। তবে সুযোগ পেলে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে কাজ করতে চাইতাম। কিন্তু তা তো আর সম্ভব নয়। তবে তার গল্পে কাজ করার ইচ্ছা আছে।

* চব্বিশের জুলাই আন্দোলনে আপনাকে রাজপথে ছাত্র-জনতার পাশে দেখা গেছে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন?

** সিদ্ধান্তটি একান্তই একজন সাধারণ নাগরিকের জায়গা থেকে এসেছিল। সাধারণ মানুষের ওপর জুলুম, অত্যাচার, হত্যা, গণগ্রেপ্তার ও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা দেখে মনে হয়েছিল, মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমার পরিবার (বাবা-মা ও সন্তান) নিরাপত্তার চিন্তায় অনেক কান্নাকাটি করেছিলেন এবং আন্দোলনে আমার যুক্ত হওয়া নিয়ে খুব একটা খুশি ছিলেন না। তবু আমি আমার সিদ্ধান্তে অটল থেকে সাধারণ মানুষের পাশেই ছিলাম।

* জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে আপনার কাজ বা সম্পর্কে কোনো প্রভাব পড়েছে?

** আমার বাবা বলতেন, শেখ হাসিনা মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। ফলে তৎকালীন সরকারের রাজনৈতিক হিংসা ও আক্রোশের শিকার হওয়ার ভয় অবশ্যই ছিল। এই সিদ্ধান্তের কারণে আমার ব্যক্তিগত অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। পেশাগত ক্ষেত্রে অনেক কাজের চুক্তি বাতিল হয়েছে। আন্দোলনের পর প্রায় এক বছর আমাকে কাজ ছাড়া বাসায় বসে থাকতে হয়েছে।

* জুলাইয়ের পর বিনোদন অঙ্গনে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, এখন তার কতটা চোখে পড়ছে?

** জুলাইয়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে যে ধরনের পরিবর্তনের আশা করেছিলাম, বাস্তবে তা হয়নি। এখন দেখা যাক, নির্বাচিত সরকারের আমলে বা আগামী দিনে নতুন কী পরিবর্তন আসে।

* ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামীগের দুর্বৃত্ত কর্তৃক আক্রমণের শিকার হয়েছিলেন। ওই কঠিন মুহূর্তে কারা আপনার পাশে ছিলেন?

** ইতালীয় পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়। ফোন করার পাঁচ মিনিটের মধ্যেই তারা এসে আমাকে উদ্ধার করেন ও সহায়তা দেন। এ ছাড়া ঘটনার পরপরই ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

* আপনি তখন বলেছেন, যে সিনেমার কাজে গিয়েছিলেন সেই টিমের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি। ওই সময় ঠিক কী ধরনের পাশে থাকা আশা করেছিলেন?

** আমি আশা করেছিলাম, সিনেমার টিম অন্যায়ের বিরুদ্ধে আমার পক্ষে শক্ত অবস্থান নেবে, ঘটনার তীব্র প্রতিবাদ জানাবে এবং আমার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। কিন্তু তারা তা না করে উলটো আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে সেই সিনেমার ফরাসি প্রযোজক আমাকে সরাসরি জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা আমাকে দলগতভাবে আর সঙ্গে চান না। ফলে টরন্টো চলচ্চিত্র উৎসবের দল থেকেও আমাকে বাদ দেওয়া হয়েছে।

* নতুন বছরে কোন কোন কাজে আপনাকে দেখা যাবে?

** ‘মাস্টার’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া ‘লজ্জা’ (যার অর্ধেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে) ও ‘গুলশানের চামেলি’ নামে আরও দুটি সিনেমার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

স্পিকারের সঙ্গে বাবার ছবি দিলেন জয়, ভক্ত বললেন ‘এবার জমি নিশ্চিত’

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

আরও পড়ুন

হ্যালো... প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

প্রযোজনা কিংবা পরিচালনায় আসার ইচ্ছা আছে

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

নতুন চরিত্রের সন্ধানে নাবিলা

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ ও মানিকের ‘সূর্যবার’

আবাসন ব্যবসায় সালমান

আবাসন ব্যবসায় সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম