নতুন চরিত্রের সন্ধানে নাবিলা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছকবাঁধা কাজের বাইরে নতুন ও কাঙ্ক্ষিত চরিত্রের সন্ধানেই এখন ছুটছেন দুই পর্দার পরিচিত মুখ, উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। জানিয়েছেন, মনের মতো নতুন কোনো চরিত্র পাচ্ছেন না বলে তাকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। নাবিলা বলেন, ‘আয়নাবাজি কিংবা বনলতা সেন-এসব সিনেমার চরিত্রগুলো দর্শক মনে রাখে বহুদিন। কাজ করেও আনন্দ আছে। তবে এরকম কাজ সত্যিই পাচ্ছি না অনেকদিন। তাই কাজ করা হচ্ছে না।’
অভিনয় জীবনের অভিজ্ঞতা, কাজের প্রস্তুতি, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা ও নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেছেন তিনি। চলতি বছর কুরবানির ঈদে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’। সরকারি অনুদানের এই সিনেমায় জীবনানন্দ দাশের কবিতার নাম ভূমিকায় অভিনয় করেছেন নাবিলা। তার অভিনীত এটি চতুর্থ সিনেমা। শাকিব খানের বিপরীতে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এর পর বড় পর্দায় এটিই তার ফেরা। নির্মাতার সঙ্গে তিন দফা অডিশনের পর তিনি চরিত্রটি পেয়েছিলেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। মুক্তির পর এটি দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।
নাবিলার বড় পর্দার এই যাত্রার শুরু ‘আয়নাবাজি’ দিয়ে। ইতোমধ্যেই অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমাটি মুক্তির দশ বছর পূর্ণ হয়েছে ৩০ সেপ্টেম্বর। দিনটি উপলক্ষ্যে প্রথমবার ফেসবুক লাইভে এসে দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করেছিলেন নাবিলা। সিনেমাটির সাফল্যে ‘আয়নাবাজি নাবিলা’ নামেই একসময় পরিচিত হয়েছিলেন তিনি। নাবিলা জানান, একটি চরিত্র প্রতিষ্ঠিত করতে হলে সঠিক অভিব্যক্তি (এক্সপ্রেশন) ফুটিয়ে তোলা কিংবা ডাবিংয়ের পেছনে প্রচুর কায়িক শ্রম ও সময় দিতে হয়। একটি সফল কাজের জন্য পর্যাপ্ত রিহার্সেল, মানানসই পোশাক (কস্টিউম) নির্বাচন ও সঠিক সময় নির্ধারণ অত্যন্ত জরুরি।’
