Logo
Logo
×

Advertisement

বিনোদন

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা গোবিন্দ স্মৃতিচারণা করে জানিয়েছেন, পরিবারের কঠিন সময়ে সন্তানদের বড় করে তুলতে তার মা নির্মলা দেবী অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন। এমনকি একসময় তিনি নিজের মাথার চুল ও ভ্রু কামিয়ে ফেলেছিলেন এবং সাধুর মতো পোশাক পরতে শুরু করেছিলেন। সম্প্রতি এবিপি নিউজের সঙ্গে এক আলাপচারিতায় মায়ের সেই আত্মত্যাগের কথা তুলে ধরেন অভিনেতা।

গোবিন্দ জানান, জীবনের একটি কঠিন সময়ে তার পরিবার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছিল। তখন সংসার চালানো ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল তার মাকে।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, তার বাবা নির্মলা দেবীকে বাইরে গিয়ে কাজ খোঁজার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, নির্মলা অত্যন্ত সুন্দরী। কাজের সন্ধানে বাইরে গেলে কিছু মানুষ তাকে অসৎ উদ্দেশ্যে দেখার চেষ্টা করতে পারে। বাবার সেই সতর্কতার পর নির্মলা দেবী মাথার চুল ও ভ্রু কামিয়ে ফেলেন এবং সাধুর মতো পোশাক পরতে শুরু করেন বলে জানান গোবিন্দ।

অভিনেতা বলেন, তার মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সন্তানদের ভবিষ্যৎ। নিজের জীবনে যত কষ্টই আসুক, সন্তানদের বড় করে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য।

মায়ের জীবনের অভিজ্ঞতা কীভাবে তার নিজের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে, সে কথাও জানিয়েছেন গোবিন্দ। সমালোচনা কিংবা মানুষের মন্তব্য নিয়ে তিনি খুব একটা ভাবেন না বলে জানান। কে কী বলল বা কে কী দিল, তা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি।

গোবিন্দ বলেন, এমন একজন মায়ের সন্তান হয়ে এসব বিষয় নিয়ে আমি কেন ভাবব? কে কী বলল, কে কী দিল, এসবের সঙ্গে আমি জড়িত নই।

মানুষের আচরণ বিচার করার ক্ষেত্রেও তিনি তার পরিস্থিতি বিবেচনায় নিতে পছন্দ করেন। অভিনেতার মতে, একজন মানুষ কেন নির্দিষ্টভাবে আচরণ করছেন, তা না বুঝে তাকে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আমি ওই দিকে তাকাচ্ছি না। কেন তাকাচ্ছি না? কারণ, আমি জানি ওই মানুষটি কেন এমন।

গোবিন্দের ভাষ্য, মানুষের প্রতিক্রিয়া অনেক সময় তার চারপাশের পরিবেশ, পরিস্থিতি ও সময়ের ওপর নির্ভর করে। দেশের মানুষও নানা পরিস্থিতিতে বিভিন্নভাবে আটকে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

নির্মলা দেবী ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের একজন সুপরিচিত শিল্পী ও অভিনেত্রী। ১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে তিনি মারা যান।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা

বিজয়-রাশমিকার প্রেম নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী

বিজয়-রাশমিকার প্রেম নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিনেত্রী

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

পরীমনির জন্য বিমানে করে  শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

আরও পড়ুন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম