Logo
Logo
×

Advertisement

বিনোদন

পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

পরীমনির জন্য বিমানে করে  শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

চিত্রনায়িকা পরীমনি।

Advertisement

জন্মদিনে দুই মণ শিউলি ফুল চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার সেই ইচ্ছা পূরণে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠান এক শুভাকাঙ্ক্ষী। তবে উপহারদাতার পরিচয় গোপন রাখেন অভিনেত্রী। এরপর থেকেই কে সেই ব্যক্তি, তা নিয়ে শুরু হয় আলোচনা। বিষয়টি নিয়ে রসিকতা করে ফেসবুকে পোস্ট দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তার প্রশ্নের জবাবও দিয়েছেন পরীমনি।

গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির ৩৪তম জন্মদিন। এদিন ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন তিনি। আয়োজনের সাজসজ্জা থেকে পোশাক, সবকিছুতেই ছিল শিউলি ফুলের ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। পরীমনির পরনেও ছিল শিউলি ফুলের নকশা করা শাড়ি।

কয়েক দিন আগে ফেসবুকে পরীমনি লিখেছিলেন, ২ মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টায়! জন্মদিনের অনুষ্ঠানে তিনি জানান, তার ইচ্ছার কথা শুনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠিয়েছেন একজন। এমন উপহার পেয়ে মুগ্ধতা প্রকাশ করলেও প্রেরকের পরিচয় জানাননি তিনি।

পরীমনি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।

জয়ের রসিকতায় পরীমনির জবাব

ফুল পাঠানোর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতা করেন শাহরিয়ার নাজিম জয়। পরীমনির প্রশংসা করে তিনি লেখেন, অভিনেত্রী ইন্ডাস্ট্রির মানুষকে আপন ভাবেন, খাওয়ান এবং ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেন। এরপর রসিকতা করে প্রশ্ন তোলেন, চট্টগ্রামের কোন ধনী ব্যক্তির স্বামী পরীমনির জন্য উড়োজাহাজে শিউলি ফুল পাঠিয়েছেন? পোস্টে তিনি আরও লেখেন, এমন ফুল তিনি নিজেও অনেককে দিয়েছেন, কিন্তু ধরা পড়েননি।

জয়ের সেই পোস্টে মন্তব্য করে পরীমনি জানান, ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন, একজন নারী। তবে ওই নারীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি। 

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা

জন্মদিনের আয়োজনে নতুন সিনেমার খবরও দেন পরীমনি। ‘ফারজানা’ নামের ছবিটি পরিচালনা করছেন তারেক রহমান। এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।

পরীমনি জানান, ছয় মাস আগেই সিনেমাটির জন্য তার লুক ঠিক করা হয়েছিল। কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ হলে বিস্তারিত জানাবেন তিনি।

পরিচালক তারেক রহমান বলেন, সিনেমাটিতে পরীমনিকে সংগ্রামী এক নারীর চরিত্রে দেখা যাবে। তার আশা, এই ছবিতে দর্শক পরীমনিকে নতুনভাবে আবিষ্কার করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

মঞ্চে ব্যস্ত প্রীতি

মঞ্চে ব্যস্ত প্রীতি

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

আরও পড়ুন

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

পরীমনির জন্য বিমানে করে  শিউলি ফুল, রহস্যের জবাব দিলেন নায়িকা

জন্মদিনে গ্ল্যামারাস লুকে হাজির দীঘি

জন্মদিনে গ্ল্যামারাস লুকে হাজির দীঘি

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম