Logo
Logo
×

Advertisement

বিনোদন

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

Advertisement

নব্বইয়ের দশকের সেই কালজয়ী অ্যাকশন-রোমান্স আর বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও  অভিনেত্রী রেখার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ঘোরে। সে কারণে ১৯৯৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘খিলাড়িও কা খিলাড়ি’-র নাম আসবেই। আর ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানটি বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ ট্রেন্ডে রয়েছে।

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার এ সিনেমার রোমান্টিক গানে অক্ষয় কুমার ও রেখার রসায়ন আজও সিনেমাপ্রেমী দর্শকরা মনে রেখেছেন। কারণ বিগবি অমিতাভ বচ্চনের সিনেমার রেকর্ড ভেঙে বক্স অফিসে বাজিমাত করা সেই সিনেমায় খলনায়িকা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী রেখা।

বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও পর্দায় অক্ষয় কুমার ও রেখার বোল্ড কেমিস্ট্রি সেই সময় গোটা বলিপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। সম্প্রতি রেডিটে ভাইরাল হওয়া পরিচালক উমেশ মেহরার একটি পুরোনো সাক্ষাৎকার নব্বইয়ের দশকের সেই আলোচিত রোমান্সের স্মৃতিকে আবার উসকে দিয়েছে।

সেই সিনেমাটিতে রেখা ও অক্ষয়ের সেই বহুল চর্চিত সংবেদনশীল দৃশ্যগুলোর শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, দুটি ভিন্ন প্রজন্মের তারকা হওয়া সত্ত্বেও সেটে তাদের মধ্যে কোনো আড়ষ্টতা ছিল না। বরং অক্ষয় ও রেখা— দুজনেই অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই দৃশ্যগুলো শুট করেছিলেন।

পরিচালক উমেশ মেহরা বলেন, ‘অভিনেতাদের দিক থেকে কোনো দ্বিধা ছিল না। ওরা দুজনেই দৃশ্যগুলো করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন। গান ও দৃশ্যগুলোয় কীভাবে আরও ঘনিষ্ঠতা ফুটিয়ে তোলা যায়, সেই চমৎকার আইডিয়াগুলো রেখা আর অক্ষয় নিজেরাই বের করে নিয়েছিলেন।’

এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে পরিচালক আরও বলেন, ‘ম্যাডাম মায়া’ নামের ওই লেডি ডন চরিত্রের জন্য শুরুতে এফটিআইআইয়ের অভিনেত্রী মিতা বশিষ্ঠকে চূড়ান্ত করা হয়েছিল। এমনকি ভানু আথাইয়া তার কস্টিউম ডিজাইনও করে ফেলেছিলেন। কিন্তু বিদেশ থেকে ফিরে মিতাকে দেখে পরিচালকের মনে হলো— এ শক্তিশালী চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পারবেন না। এরপরই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিজের গাড়ির ভেতরে ডেকে এনে রেখাকে স্ক্রিপ্ট শোনান উমেশ মেহরা। এরপর বাকিটা ইতিহাস।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

সন্তানদের জন্য মাথা-ভ্রু কামিয়েছিলেন মা, জানালেন গোবিন্দ

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

ফের মা হচ্ছেন আনুশকা শর্মা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম