|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে হচ্ছেন? সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। যদিও তারকা দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে বোট থেকে নামছেন আনুশকা। খোলা চুল, মুখে মেকআপের ছাপ নেই। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। তার মুখে ছিল মাস্ক।
সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট-আনুশকা। ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাটে তাদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন কেউ। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর পড়ে আনুশকার ঢিলেঢালা পোশাকের দিকে। কেউ কেউ তার শারীরিক গঠন দেখে তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে শুধু একটি ভিডিও কিংবা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ২০২১ সালের জানুয়ারিতে তাদের প্রথম সন্তান কন্যা ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের পরিবারে আসে ছেলে অকায়। এবার আনুশকার তৃতীয়বার মা হওয়ার জল্পনা ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
