‘তোমাকে নিয়ে আমি গর্বিত’, জন্মদিনে তৌসিফকে স্পর্শিয়ার বার্তা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা তৌসিফ মাহবুব।
|
ফলো করুন |
|
|---|---|
ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কৈশোর থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ পথচলায় তৌসিফের কাছ থেকে নানা উপায়ে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ে জয়ী হওয়া এবং দুজনের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধনের কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফ মাহবুবের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন স্পর্শিয়া।
স্ট্যাটাসে তৌসিফকে উদ্দেশ করে স্পর্শিয়া লেখেন, ‘২০০৯ সাল থেকে, কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, সেই দীর্ঘ পথচলায় তুমি আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছ। তোমার জন্য আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের জন্য গর্ব অনুভব করি।’
তিনি আরও লেখেন, ‘শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং আমাদের নিজ নিজ জীবনের ব্যক্তিগত লড়াইগুলোতে জয়ী হওয়ার জন্যও আমি তোমাকে নিয়ে গর্বিত। এত কিছুর পরও আমাদের মধ্যকার শ্রদ্ধা ও বন্ধন কখনো ম্লান হয়নি।’
স্পর্শিয়া আশা প্রকাশ করে বলেন, তাদের মধ্যকার এই শ্রদ্ধা ও বন্ধন যেন কখনো ফিকে হয়ে না যায়। সেই সঙ্গে তৌসিফের প্রাপ্য সবকিছু যেন সৃষ্টিকর্তা তাকে দান করেন, সেই প্রার্থনাও করেন তিনি।
সবশেষে তৌসিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার জন্য ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন স্পর্শিয়া।

-6ae0807e62ffc.jpg)