Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

Advertisement

দুই সংস্কৃতির মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করলেও নিজের শিকড় ভুলে যাননি হলিউডের মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। তার কাছে হ্যালোইন মানে সাজগোজ, আনন্দ আর অন্য কারও চরিত্রে নিজেকে কল্পনা করার সুযোগ। কিন্তু মেক্সিকোর ঐতিহ্যবাহী উৎসব ‘দিয়া দে লস মুয়ের্তোস’ বা ‘ডে অব দ্য ডেড’ তাকে ফিরিয়ে নিয়ে যায় নিজের সংস্কৃতি ও শিকড়ের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হ্যালোইন উদ্যাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সালমা। পাশাপাশি তুলে ধরেছেন ‘ডে অব দ্য ডেড’ পালনের মুহূর্তও। সেখানে তিনি জানিয়েছেন, দুটি উৎসবের অর্থ ও আবেদন তার কাছে সম্পূর্ণ আলাদা। এবারের হ্যালোইনে সালমা সেজেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজের সাজে। বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, হ্যালোইন তাকে সাজতে, আনন্দ করতে এবং এক রাতের জন্য অন্য কেউ হয়ে ওঠার সুযোগ দেয়। কিন্তু ‘দিয়া দে লস মুয়ের্তোস’ সব সময় তাকে নিজের শিকড়ের কাছে ফিরিয়ে নেয়।

এই উৎসবের আবেগময় দিক তুলে ধরে অভিনেত্রী আরও লেখেন, এটি কোনো পোশাক বা সাজসজ্জার বিষয় নয়; বরং প্রিয়জনদের স্মরণ করার দিন। যারা পৃথিবীতে আর নেই, তাদের ছবি বিশেষ বেদিতে সাজিয়ে রাখা, স্মৃতির উদ্দেশে মোমবাতি জ্বালানো এবং তাদের ভালোবাসাকে হৃদয়ে জায়গা দেওয়াই এ আয়োজনের মূল তাৎপর্য। সালমা জানান, বহু বছর ধরে দুই সংস্কৃতির মধ্যে বসবাস করতে গিয়ে তিনি বুঝেছেন, নতুন ঐতিহ্যকে আপন করে নেওয়ার অর্থ নিজের শিকড়কে ভুলে যাওয়া নয়। দুটি ভিন্ন সংস্কৃতিই তার জীবনের অংশ। উল্লেখ্য, মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন দেশে মেক্সিকান বংশোদ্ভূত মানুষদের মধ্যে ‘দিয়া দে লস মুয়ের্তোস’ পালিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

আর্থিক প্রতারণা মামলায় মুখ খুললেন নোরা

আর্থিক প্রতারণা মামলায় মুখ খুললেন নোরা

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আরও পড়ুন

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

অভিনয়ে ফিরলেন সুজাতা

অভিনয়ে ফিরলেন সুজাতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম