Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জীবিত থাকতে প্রশংসা করতে কুণ্ঠিত, চলে গেলেই ভালোবাসা— আদিখ্যেতা: বাপ্পারাজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম

জীবিত থাকতে প্রশংসা করতে কুণ্ঠিত, চলে গেলেই ভালোবাসা— আদিখ্যেতা: বাপ্পারাজ

Advertisement

ঢালিউড অভিনেতা বাপ্পারাজ নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালিপর্দায় আত্মপ্রকাশ করেন। তার ক্যারিয়ারে তিনি সবার্ধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করে রেকর্ড গড়েন। বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

সিনেমা জগতের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ আজ আবার আলোচনায় ফিরেছেন। এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে নিজের মন্তব্যে নেটিজেনদের আলোচনায় আসেন এ অভিনেতা। দেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান পরিস্থিতি ও শিল্পীসত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নায়করাজপুত্র।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে কারও নাম উল্লেখ না করে একটি পোস্টে বাপ্পারাজ লিখেছেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে— ও নেই বলেই এর উত্থান হয়েছে। ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।

কথার সূত্র ধরে তিনি লিখেছেন, ও থাকাবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ও থাকাবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। মানুষ জীবিত থাকতে আমরা তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হয়। চলে গেলেই যত ভালোবাসা— আদিখ্যেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাপ্পারাজের এ স্ট্যাটাসে সহমত প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন— কেউ কারও জায়গা নিতে পারে না। উপরওয়ালা যাকে সম্মানিত করেন তাকে কেউ নিচে নামাতে পারে না। আরেক নেটিজেন লিখেছেন—কথা সত্য, আমরা জীবিত অবস্থায় স্বার্থ ছাড়া কাউকে কদর করি না। কদর করি মৃত্যুর পর। কারণ আমারা বাঙালি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম