Logo
Logo
×

Advertisement

বিনোদন

মঞ্চ মাতালেন তানজিন তিশা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম

মঞ্চ মাতালেন তানজিন তিশা

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি 'মহা জাদু'র তালে মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী। আর যে গানে তিনি মঞ্চ মাতিয়েছেন, তা ইতোমধ্যে সংগীতাঙ্গনে বেশ মাতামাতি চলছে। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগার রুস্তমের গাওয়া নতুন গান 'মহা জাদু' এখন ভাইরাল। 

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানে বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে। সেই গানের সুরের জাদু যেন ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন তারকাদের মধ্যেও। এবার অভিনেত্রী তানজিন তিশাও সেই গানের নাচের ভিডিও এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাবিব ওয়াহিদের 'মহা জাদু' গানের সঙ্গে লাস্যময়ী নাচের জাদুতে দর্শকদের নজর কাড়েন তানজিন তিশা। নেটিজেনদের অনেকেই তিশার নাচের প্রশংসা করে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ তাকে 'ডান্সিং ডিভা' আখ্যা দিয়ে বলেছেন, 'মহা জাদু' গানটি যেন তিশার নাচের মাধ্যমেই পূর্ণতা পেল। বাংলা ও ফারসি ফিউশনের এ গানটি এমনিতেই শ্রোতাদের মন জয় করেছিল, এবার তানজিন তিশার নাচে তা যেন নতুন মাত্রা যোগ করল।

উল্লেখ্য, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এ লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। চলতি বছরের ২৬ জুন মারা গেছেন বাউল খোয়াজ মিয়া। ‘মহা জাদু’ গানটি তাকে আধুনিক সংগীতে মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম