Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুখবর দিলেন রিচি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

সুখবর দিলেন রিচি

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে রুপালি পর্দায় দেখা যায়নি।  অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান অভিনেত্রী।এটি তার ভক্তদের জন্য সুখবর।

সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। এটি পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী। রিচি বলেন, সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।

বছরের শুরুতেই একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি সোলায়মান। কেন এত বছর সিনেমায় অভিনয় করেননি— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। তিনি বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সবসময়ই আমার ইচ্ছা ছিল।

এদিকে সিনেমার পরিচালক রাজীব সালেহীন বলেন, চলতি মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম