Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঢাকায় আসছেন আতিফ আসলাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:২৪ এএম

ঢাকায় আসছেন আতিফ আসলাম

Advertisement

আবারও ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি।

বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। কনসার্টের আয়োজন করেছে মেইন স্টেজ ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান।

মেইন স্টেজ ইঙ্কের প্রধান নির্বাহী কাজী রাফসান সংবাদমাধ্যমকে জানান, কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছি। অনুমতি থেকে সরকারি অন্যান্য কাজকর্ম চলছে। আতিফ আসলামের সঙ্গে দেশের বাইরের আরও কয়েকজন শিল্পী থাকতে পারেন। এর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড ও শিল্পীরা থাকবেন।

তিনি আরও বলেন, কনসার্টের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা কোনো ছাড় দিতে চাই না। সব মিলিয়ে দর্শকদের ভালো একটি কনসার্ট উপহার দিতে চাই।

নিরাপত্তা–সংক্রান্ত অনুমতির জন্য এখনই ভেন্যুর নাম প্রকাশ করতে চাইছে না প্রতিষ্ঠানটি। তবে জানিয়েছে রাজধানীর পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের একটি ভেন্যু চূড়ান্ত হয়েছে।

ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। পাওয়া যাচ্ছে তিন ক্যাটাগরিতে। আতিফ আসলামের তিন গানের নাম দিয়ে বানানো হয়েছে তিনটি ক্যাটাগরি। এর মাঝে সবচেয়ে কাছ থেকে দেখার টিকিটের নাম রাখা হয়েছে ‘পেহলি নাজার মে’ গানের নামে ‘পেহলি নাজার’ ক্যাটাগরি। এর জন্য গুনতে হবে ৯ হাজার ৯৯৯ টাকা। এর পরের ক্যাটাগরির নাম ‘আদাত’, এর জন্য গুনতে হবে ৪ হাজার ৯৯৯ টাকা। সবশেষ সাধারণ ক্যাটাগরির টিকিটের নাম রাখা হয়েছে ‘দূরি’, এর জন্য গুনতে হবে ২ হাজার ৪৯৯ টাকা।

গত বছর ঢাকার আর্মি স্টেডিয়ামের ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের কনসার্টে বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ করেন আতিফ আসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম