Logo
Logo
×

Advertisement

বিনোদন

পপিকে হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

পপিকে হুমকি

Advertisement

বিনোদন জগতের এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পপি আজ রুপালি পর্দা থেকে অনেকটাই হারিয়ে গেছেন। সরাসরি হারিয়ে যাওয়া বলা ঠিক না হলেও— প্রাণনাশের ভয়ে নিজেকে একরকম আড়াল করে রেখেছেন। অথচ সেই একটা সময় রুপালি পর্দায় ঝড় তোলেন তিনি। 'কুলি' সিনেমায় ওমর সানীর সঙ্গে জুটি হয়ে রাতারাতি তারকা অভিনেত্রী রূপে পরিণত হন। 'কুলি' সিনেমার সেই গান আজও মনে পড়ে সিনেমাপ্রেমী দর্শকদের। যখন অভিনেত্রীর লিপে ভেসে আসে—'আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে/ ইয়াহ ইয়াহ.../এই জগতে পরান বন্ধু, প্রিয় তোমার মুখটারে/ইয়াহ ইয়াহ...

কিন্তু পারিবারিক বিরোধ আর সম্পত্তির জেরে প্রাণনাশের ভয়ে নিজেকে আড়াল করে রাখেন এ চিত্রনায়িকা। দীর্ঘদিন আড়ালে থাকলেও আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে পপিকে। অভিনেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তারই চাচাতো বোনজামাই তারেক আহমেদ চৌধুরী। শুধু পপিকেই নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় একটি সংবাদ সম্মেলন করেন পপি।

অভিনেত্রীর অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। অথচ সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী।

স্বৈরাচার সরকারের সময় নিজের সম্পত্তি বুঝে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাতেন তারেক। এমনকি খুলনার মাটিতে গেলে তিনি আর বেঁচে ফিরতে পারবেন না বলেও তাকে হুমকি দেওয়া হয়। চলতি মাসেও আবারও পপি তার জমি বুঝে নিতে চাইলে বিএনপিকর্মীর নাম ভাঙিয়ে হুমকি দেন তার চাচাতো বোনজামাই তারেক।

পপি বলেন, তার বোনজামাই তাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন। পরে তার চাচাতো বোন মুক্তাকে বিয়ে করে জমিদারবাড়ি দখলে নেন। একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকায় তারেক ক্ষমতার দাপট দেখিয়ে তার ক্রয়কৃত জায়গা দখলে নেন।

৩৬ জুলাই আন্দোলনে সরকার পতনের পর সেই ক্রয়কৃত জায়গা তারেকের কাছে ফেরত চান পপি। কিন্তু এতে কোনো লাভ হয়নি। আবারও জমি নিজের করে নিতে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানান পপি। 

অভিনেত্রী বলেন, আমার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রয় করছিলেন তখন আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমি নিজেই আমার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। কিন্তু এর কয়েক বছর পর যখন আমি আমার জায়গা বুঝে নিতে যাই, তখনই আমাকে হুমকি দেওয়া হয়।

উল্লেখ্য, বুধবার (১৯ নভেম্বর) পপির বড় চাচা কবির হোসেন মারা যান। লাগাতার হত্যার হুমকির কারণে তাকে দেখতে যেতেও পারেননি পপি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম