Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুনরূপে শাকিব খান, নেপথ্যে যে কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

নতুনরূপে শাকিব খান, নেপথ্যে যে কারণ

ছয় ভিন্ন লুকে ঢালিউড কিং শাকিব খান।

Advertisement

ঢালিউড কিং শাকিব খান বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এখন তিনি যা করছেন, সেটাই যেন নেটিজেনদের মাঝে আলোচনার খোরাকে পরিণত হচ্ছে। এবার হঠাৎ এ তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমের নেটিজেনরা। সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা 'সোলজার'। অনেকেই ভেবেছেন—হয়তো এটাই তার আগামী সিনেমার নতুন লুক; কিন্তু তা নয়। 

জানা গেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিং খানের ছয়টি লুকের মধ্যে একটি হচ্ছে—প্রফেসর লুক। তেমনই শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী?

সম্প্রতি শাকিব খান একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন কিং খান। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নানা প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা শাকিব খান। প্রতিটি লুকে তিনি প্রশ্নের মুখে পড়েন— নাম্বার ওয়ান কী? প্রতিটিবারই এর উত্তর দেন— ভিটামিন সি!

সামাজিক মাধ্যমে নেটিজেনরা শাকিব খানের এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, ঠিক তেমনই পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম